দৈনিক সংবাদ দিগন্ত

লন্ডনে গ্রেফতার, দিনশেষে জামিনে মুক্ত গ্রেটা থুনবার্গ

লন্ডনে গ্রেফতারের দিনই শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন ও মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ার সময় মঙ্গলবার গ্রেফতার হন তিনি। লন্ডন পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সি গ্রেটা থুনবার্গকে আগামী মার্চ মাস পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক প্রচার সংগঠন ‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’ জানিয়েছে, থুনবার্গকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়ার সময় তার হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।’ এ কারণেই তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়।আরও পড়ুন, অবিশ্বাস্য! জরায়ুর বাইরে জন্ম নিলো সুস্থ শিশুপুলিশ জানায়, মঙ্গলবার বিক্ষোভ চলাকালে প্রথমে দুজনকে একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন গ্রেটা থুনবার্গ। নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে তাকেও আটক করা হয়। উল্লেখ্য, ব্রিটিশ সরকার সম্প্রতি 'প্যালেস্টাইন অ্যাকশন' নামের ফিলিস্তিনপন্থী সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সংগঠনটির কয়েকজন যুক্তরাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী আছেন।

লন্ডনে গ্রেফতার, দিনশেষে জামিনে মুক্ত গ্রেটা থুনবার্গ