দৈনিক সংবাদ দিগন্ত

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে বিরোধীদের ওয়াকআউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে মতবিরোধের জেরে ওয়াকআউট করেছে বিরোধী দল।বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে Bangladesh Jamaat-e-Islami নেতৃত্বাধীন বিরোধী জোটের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এ সময় National Citizen Party (এনসিপি)-সহ অন্যান্য বিরোধী দলের সদস্যরাও অংশ নেন।সংসদে দীর্ঘ আলোচনা চললেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত না হওয়ায় প্রতিবাদ হিসেবে তারা ওয়াকআউট করেন বলে জানা গেছে। আরো পড়ুন , ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নেবে সরকার : প্রধানমন্ত্রীউল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে অধিবেশন বর্জন করেছিল বিরোধী দল। এর পর আজই প্রথমবার কোনো নির্দিষ্ট ইস্যুতে তারা আনুষ্ঠানিকভাবে ওয়াকআউট করল।

সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে বিরোধীদের ওয়াকআউট