ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির চারজন সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি নিজেই অধিবেশনে সভাপতিত্ব করেন। নতুন সভাপতিমণ্ডলীতে মনোনীত সংসদ সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসন-৩-এর রাশেদা বেগম হীরা।আরও পড়ুন, ১৭ বছর গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হয়েছিল: স্পিকারদলীয় পরিচয়ের বিবেচনায় মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির ও রাশেদা বেগম হীরা বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে যেকোনো একজন সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন। সংসদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্যই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।