দৈনিক সংবাদ দিগন্ত

আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশন ত্রুটি

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি পাওয়ার কথা জানিয়েছে তদন্ত কমিটি। শুক্রবার (২৯ মে) এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।আরও পড়ুন, ঈদের ছুটিতে ঢাকার বাতাসে স্বস্তি, কমেছে দূষণআগামীকাল শনিবার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জানা গেছে, বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতাল-এর পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। ওই ওয়ার্ডে তখন ১১ জন মা ও ছয় শিশু ভর্তি ছিল।আরও পড়ুন, কম দামে কোরবানির মাংস কিনতে রাজধানীর ফুটপাতে ক্রেতাদের ভিড়হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ঠাণ্ডা অনুভব করায় এক মা নার্সকে ওয়ার্ডের এসি বন্ধ রাখতে অনুরোধ করেন। পরে প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়। কিছু সময় পর আবার এসি চালু করা হলে কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত এনআইসিইউতে নেওয়ার পরও শেষ পর্যন্ত ছয় শিশুই মারা যায়।পুলিশের প্রাথমিক ধারণা ছিল, ওয়ার্ডের এসি দীর্ঘ সময় বন্ধ থাকায় শিশুগুলোর শারীরিক জটিলতা তৈরি হতে পারে। তবে স্বজনরা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন।আরও পড়ুন, ঈদের দিনে রামিসার পরিবারের পাশে রিজভীঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তর উচ্চ পর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও দায় নির্ধারণে পূর্ণাঙ্গ প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।

আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশন ত্রুটি