গঙ্গাচড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ
উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সহায়তার ঢেউটিন, নগদ টাকা ও চাল বিতরন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আবুলিয়া উচ্চ বিদ্যালয় চত্তরে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সচিব ও সদস্যগন।আরও পড়ুন, ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়িয়া কলেজের শিক্ষক নিহতএ কর্মসূচির আওতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ নোহালী ও কোলকোন্দ ইউনিয়নে ২৬ পরিবারের মাঝে ১ বান্ডিল করে ঢেউটিন, ৬৭ পরিবারের মাঝে ৩ হাজার করে নগদ টাকা এবং লক্ষিটারীসহ ৩ ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।আরও পড়ুন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন: তীব্র প্রতিবাদ জানালেন সার্ভেয়ার মোহাম্মদ শামিউল ইসলামউল্লেখ্য, গত ২৭ মার্চ উপজেলায় কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে কোলকোন্দ, লক্ষিটারী ও নোহালী ইউনিয়নে আলু, ভুট্টা, ধান,পেঁয়াজ, রসুন, মরিচসহ বিভিন্ন ফসল ও শষে্যর এবং বাড়ী-ঘর, গাছ-পালার ব্যাপক ক্ষতি সাধিত হয়।