দৈনিক সংবাদ দিগন্ত

ঈদে দেশে ফিরছেন তৌকীর আহমেদ

নব্বই দশকের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ দীর্ঘদিন পর আসন্ন ঈদুল আজহায় দেশে ফিরছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে সপরিবারে অবস্থান করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মন জয় করা এই নির্মাতা এবার ঈদ উপলক্ষে একটি বিশেষ টেলিফিল্মে কাজ করছেন।আরও পড়ুন, ফারিণের সিদ্ধান্ত“জোহরা বেগমের ইচ্ছাপত্র” শিরোনামের এই টেলিফিল্মে তিনি চিত্রনাট্য রচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন আরিফ খান। টেলিফিল্মটি নিয়ে তৌকীর আহমেদ বলেন, ঈদের সময়ে সাধারণত দর্শকরা আনন্দ-উৎসবের গল্প পছন্দ করেন। তবে এবার তিনি জীবনের নানা সময়ের টানাপোড়েন ও বাঁক নিয়ে ভিন্নধর্মী গল্প উপস্থাপনের চেষ্টা করেছেন। তার মতে, গল্পটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।আরও পড়ুন, হানিয়াকে ঘিরে নতুন গুঞ্জনপরিচালক আরিফ খান বলেন, তৌকীর আহমেদের লেখা গল্পটি অসাধারণ। তার অভিনয় ও লেখনী নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি বলেন, পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে। এই টেলিফিল্মে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার এবং জাকিয়া বারী মমসহ আরও অনেকে। ঈদের বিশেষ এই নির্মাণ ঘিরে ইতিমধ্যে দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে।

ঈদে দেশে ফিরছেন তৌকীর আহমেদ