ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার স্থানীয় সময় সকাল ৬টার কিছু পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্কসংকেত বেজে ওঠে। এরপরেই তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।আরো পড়ুন , সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের জীবনযাত্রা স্বাভাবিক ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইরানের দিক থেকে আসা হামলা প্রতিহত করার চেষ্টা করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলেভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠতে পারে।এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহার বাসিন্দারাও দাবি করেছেন
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।