ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হলো তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র
ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ করবে। (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য জানিয়েছে। মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দেশের বাইরে কয়েকটি দেশে পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কার্যক্রম শুরু করেছে।আরো পড়ুন , শীতের তীব্রতা বাড়ছে ৮ ডিগ্রি তাপমাত্রা ও শিলাবৃষ্টির আশঙ্কাবনানীতে অবস্থিত এ ভিসা আবেদনকেন্দ্র রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। আর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে ভিসা আবেদনের আগে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।ভিসা আবেদনকেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে কার্যক্রম চালাবে।ভিসা ফি কততুরস্কের ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (তিন মাস) ২৪ হাজার ৭৫০ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (ছয় মাস) ২৭ হাজার ৬২৫ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (১২ মাস) ৩০ হাজার ৫০০ টাকা, মাল্টিপল ভিসা ফি (তিন মাস) ৪১ হাজার টাকা, মাল্টিপল ভিসা ফি (ছয় মাস) ৪৩ হাজার ৮৭৫ টাকা, মাল্টিপল ভিসা ফি (১২ মাস) ৪৬ হাজার ৭৫০ টাকা, ডাবল ট্রানজিট ভিসা ফি (তিন মাস) ৩২ হাজার ২৫০ টাকা।