দৈনিক সংবাদ দিগন্ত

বিএনপি নিয়ে তীব্র সমালোচনায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে নিয়ে তীব্র সমালোচনামূলক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিএনপি এখন জনগণের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পাটওয়ারী বলেন, এই কাঁটা গভীরভাবে বিঁধে যাওয়ার আগেই সরিয়ে ফেলতে হবে, অন্যথায় দীর্ঘমেয়াদে এর ক্ষতি জাতিকে বহন করতে হবে।তিনি আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও চরিত্র সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। আরও  পড়ুন, জ্বালানি সংকটের জন্য সরকারের পরিকল্পনাহীনতাকে দায়ী নাহিদ ইসলামেরএকই সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি।তার পোস্টে শিক্ষা, অর্থ, স্বাস্থ্য, জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দেশে জঙ্গিবাদ, পাহাড়ি অস্থিরতা এবং সম্ভাব্য খাদ্যসংকটের আশঙ্কার কথাও উল্লেখ করেন এনসিপির এই নেতা।সবশেষে তিনি দাবি করেন, দেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের ভবিষ্যতের কথা বিবেচনা করে সময় থাকতে রাজনৈতিক সংকটের সমাধান প্রয়োজন।উল্লেখ্য, এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া রাজনৈতিক বক্তব্য।

বিএনপি নিয়ে তীব্র সমালোচনায় এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী