দৈনিক সংবাদ দিগন্ত

তীব্র শীতের প্রভাবে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা কঠিন

ময়মনসিংহের ত্রিশালে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র শীতের কারণে উপজেলার ১২টি ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অভাব-অনটন দেখা দিচ্ছে। শীতের তীব্রতায় আগুন পোহাতে ব্যস্ত সময় পার করছেন নানা শ্রেণির মানুষ।তীব্র শীতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।আরো পড়ুন , বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতারআগুন পোহাতে থাকা জান্নাত বলেন, কয়েক দিন ধরে দিনে ও রাতে প্রচণ্ড শীত পড়েছে। তাই শরীর গরম রাখতে আমরা কয়েকজন মিলে আগুন পোহাচ্ছি।এ সময় আমিরাবাড়ী ইউনিয়নের বাসিন্দা নিলয় বলেন, বেশ কিছু দিন ধরে ঠান্ডায় শরীর বরফের মতো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে হাত-পা জমে গেছে। তাই নিরাপদ দূরত্বে বসে আগুন পোহাচ্ছি।    সিএনজি চালক বাতেন মিয়া বলেন, কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে রাস্তাঘাট ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই গত দুই দিন গাড়ি নিয়ে রাস্তায় বের হইনি। তবে পেটের দায়ে আজ গাড়ি নিয়ে বের হয়েছি। চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে।

তীব্র শীতের প্রভাবে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা কঠিন