এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা ১১ দলীয় ঐক্যের
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীতে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটি। বৈঠকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে জোটটি। বিস্তারিত জানাচ্ছেন…বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত হয় ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি এবং জোটের পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়।আরও পড়ুন, হবিগঞ্জের হামলায় চোখ হারালেন এনসিপি কর্মী আলিফসভায় সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে এনসিপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ১১ দলীয় ঐক্য।বৈঠকে সিদ্ধান্ত হয়, আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে।সভায় ৫ আগস্ট রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। জোটের নেতারা রাজনৈতিক সহিংসতা পরিহার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।বৈঠকে এলডিপি, জাগপা, লেবার পার্টি, খেলাফত মজলিস, এনসিপি, নেজামে ইসলাম পার্টি ও বিডিপিসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।