দৈনিক সংবাদ দিগন্ত

সিলেটে জামায়াত নেতার বক্তব্য ঘিরে উত্তাপ, পাল্টা বিবৃতিতে বিএনপি

সিলেটে জামায়াত নেতার এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জ্বালানি তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে বিএনপি সম্পর্কে দেওয়া মন্তব্যের জেরে এই বিতর্কের সূত্রপাত।সিলেট মহানগর জামায়াতের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান। তার বক্তব্যকে ‘অসংলগ্ন’ ও ‘কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় স্থানীয় বিএনপি।সমালোচনার মুখে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন জামায়াত নেতা। আরও  পড়ুন, ‘বাংলাদেশ ২.০’ গড়তে ৮.৫২ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল এনসিপিতিনি জানান, বক্তব্য দেওয়ার সময় শব্দচয়নে ভুল হয়েছিল এবং সিলেটি ভাষার একটি শব্দ ব্যবহার করা ঠিক হয়নি।তবে এই দুঃখ প্রকাশকে যথেষ্ট মনে করছে না বিএনপি। এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এমন বক্তব্য সিলেটের রাজনৈতিক সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।বিএনপি নেতারা আরও বলেন, শুধুমাত্র ‘শব্দচয়ন ভুল হয়েছে’ বলে দুঃখ প্রকাশ করলেই এ ধরনের বক্তব্যের দায় এড়ানো যায় না। তারা রাজনৈতিক সৌজন্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।আরও  পড়ুন, বাজেট ঘিরে অর্থনৈতিক সংকটের শঙ্কা : আসিফ মাহমুদ

সিলেটে জামায়াত নেতার বক্তব্য ঘিরে উত্তাপ, পাল্টা বিবৃতিতে বিএনপি