নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত বস্তা ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হাবিবপুর থানা রোড বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মেসার্স নিঝুম রাইস এজেন্সির স্বত্বাধিকারী মো. নবী হোসেনকে ৬ হাজার টাকা, আব্দুর রহমান দুলাল রাইস এজেন্সিকে ৬ হাজার টাকা এবং সোনারগাঁ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী সাকিমুল করিম আদনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান চলাকালে দেখা যায়, আরও পড়ুন, আখাউড়ায় রেলসেতুর পানিতে ভাসমান যুবকের মরদেহের পরিচয় শনাক্তএসব প্রতিষ্ঠানে নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা ব্যবহারের পরিবর্তে অন্যান্য উপকরণ ব্যবহার করা হচ্ছিল। আইন অমান্য করে ব্যবসা পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. এনায়েত হোসেন। অভিযানে সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।