দৈনিক সংবাদ দিগন্ত

একই সুরে শাকিব-অপু-বুবলী

বাংলাদেশের শোবিজে সবচেয়ে আলোচিত তিন তারকা—শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে যাদের নাম প্রায়ই আলোচনায় আসে। তবে এবার এক ভিন্ন কারণে একই কাতারে দেখা গেল এই তিন তারকাকে।২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলী।নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শাকিব খান লেখেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’আরও  পড়ুন, নয়া প্রেমে মালাইকাঅন্যদিকে শবনম বুবলী স্পেন দলের প্রশংসা করে লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়নস।’চিত্রনায়িকা অপু বিশ্বাসও সংক্ষিপ্ত বার্তায় স্পেনকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অভিনন্দন স্পেন।’ব্যক্তিগত জীবনের নানা আলোচনা ও মতপার্থক্যের বাইরে এসে একই বিষয়ে তিন তারকার এই শুভেচ্ছাবার্তা এখন ভক্তদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।বিশ্বকাপের উন্মাদনা শেষ হলেও স্পেনের শিরোপা জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো চলছে উচ্ছ্বাস, আর সেই উচ্ছ্বাসে শামিল হয়েছেন দেশের জনপ্রিয় এই তিন তারকাও।

একই সুরে শাকিব-অপু-বুবলী