দৈনিক সংবাদ দিগন্ত

দেশের তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস ,নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের তিন জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আরও  পড়ুন , ঈদ বাজার টার্গেটে, কোটি কোটি টাকার জাল নোট ছড়াচ্ছে চক্রআবহাওয়া অফিস বলছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।আরও  পড়ুন , বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের জ্বালানি সহযোগিতা চুক্তি, ওয়াশিংটনে এমওইউ স্বাক্ষর

দেশের তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস ,নদীবন্দরে সতর্ক সংকেত