দৈনিক সংবাদ দিগন্ত

তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আবেগঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে অনানুষ্ঠানিকভাবে আয়োজিত এ মিলনমেলায় স্মৃতিচারণা ও আন্তরিকতার আবহ তৈরি হয়। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয় ১৯৮৮ সালের ১ জানুয়ারি। বিদ্যালয়ের প্রথম ব্যাচ হিসেবে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সে বছর এ ব্যাচ থেকে মোট ৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এর মধ্যে ৪ জন স্টার মার্কসসহ প্রায় ১৫ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।আরও পড়ুন, রূপগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট বিষয়ে অবহিতকরণ সভানবপ্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের জন্য ওই ফলাফল ছিল এক মাইলফলক, যা বিদ্যালয়টির সুনাম বৃদ্ধি এবং পরবর্তীতে সরকারি অনুমোদন প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা জানান। এসএসসি পরীক্ষার দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। প্রাণবন্ত আড্ডা, পুরনো দিনের গল্প আর পারস্পরিক সৌহার্দ্যে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।অনুষ্ঠান শেষে সকলের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে একটি আনন্দঘন মুহূর্ত স্মৃতির ক্যানভাসে ধরে রাখেন অংশগ্রহণকারীরা।

তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত