দৈনিক সংবাদ দিগন্ত

দুইদিনের রিমান্ডে নেওয়া হল ‘জুলাইযোদ্ধা’ তাহরিমাকে

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা।সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র।আরো পড়ুন , হাদি হত্যার বিচার সম্পন্ন হবে বর্তমান সরকারের সময়: স্বরাষ্ট্র উপদেষ্টা এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমা। এ অভিযোগে গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয় এবং ‘মীমাংসা’ করে দেয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে।

দুইদিনের রিমান্ডে নেওয়া হল ‘জুলাইযোদ্ধা’ তাহরিমাকে