তাসকিন-মুস্তাফিজের আগুনে অস্ট্রেলিয়া ধ্বংস, সিরিজ বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে দাপুটে জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পেস আক্রমণে আগুন ঝরিয়ে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।দ্বিতীয় ওয়ানডেতে ইতিহাস গড়ে বসেন তাসকিন ও মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম তিন উইকেট কোনো রান না দিয়ে তুলে নিয়ে রেকর্ড গড়েন এই দুই পেসার। ম্যাচে দুইজন মিলে মোট ৬ উইকেট শিকার করে অজিদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।আরও পড়ুন, জয় পেল পর্তুগাল, তবু আলোচনায় রোনালদোর অফ-ফর্মসিরিজ নিশ্চিত হওয়ার পর তাসকিন আহমেদ বলেন, ভালো উইকেটে খেলেই এই জয় এসেছে। তার মতে, এটি দলের জন্য বড় অর্জন।তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো উইকেটে খেলে ভালো দলের বিপক্ষে জিতেছি, এটা দারুণ অনুভূতি।”বাংলাদেশ ক্রিকেট এখন ধীরে ধীরে স্পিননির্ভর উইকেটের কৌশল থেকে বেরিয়ে স্পোর্টিং উইকেটে খেলায় অভ্যস্ত হয়ে উঠছে। যেখানে পেস ও স্পিনের সমন্বয়ে আসছে ধারাবাহিক সাফল্য।তাসকিন আরও জানান, নিয়মিত ভালো কন্ডিশনে খেলা ভবিষ্যতের জন্য দলের স্কিল উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বিশেষ করে বিদেশের বাউন্সি কন্ডিশনে মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করেন তিনি।