দৈনিক সংবাদ দিগন্ত

তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতা, সম্পত্তি দানের ইচ্ছা রজনীকান্তের

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত জানিয়েছেন, মৃত্যুর পর তাঁর সব সম্পত্তি পরিবারের পরিবর্তে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। এ জন্য নিজের সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।চার দশকের বেশি সময় ধরে দক্ষিণী চলচ্চিত্রে জনপ্রিয়তা ধরে রাখা রজনীকান্ত ভক্তদের কাছে ‘থালাইভা’ নামে পরিচিত। সাধারণ বাস কন্ডাক্টর থেকে চলচ্চিত্রের শীর্ষ তারকা হয়ে ওঠা এই অভিনেতার সম্পদের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১ দশমিক ২৫ একর জমির ওপর তিনি এটি নির্মাণ করেন। মণ্ডপটি রজনীকান্ত ও তাঁর ভক্তদের কাছে বিশেষ আবেগ ও স্মৃতির জায়গা হিসেবে পরিচিত।২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যার সময় বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য মণ্ডপটির দরজা খুলে দেওয়া হয়েছিল।আরও পড়ুন,সুরের জাদুতে পাঁচ দশকের বেশি সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী রুনা ভক্তদের সঙ্গে রজনীকান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকেরও সাক্ষী এই স্থাপনা। প্রতিবেদনে বলা হয়েছে, রজনীকান্তের উইলে রাঘবেন্দ্র মণ্ডপসহ তাঁর সব সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় রজনীকান্ত বলেন, মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি ট্রাস্টের হাতে চলে যাবে। এর কোনো অংশই তাঁর পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ টিকিট কিনে তাঁর সিনেমা দেখেছেন এবং তাঁর ক্যারিয়ারকে এগিয়ে নিতে সহায়তা করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, টিকিটের দাম যেমনই হোক, রাজ্যটির মানুষ সবসময় তাঁর সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন।

তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতা, সম্পত্তি দানের ইচ্ছা রজনীকান্তের