দৈনিক সংবাদ দিগন্ত

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরলেন তানজিম হাসান সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ফিরেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ওয়ানডের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে আগের দুই ম্যাচের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি।আরও পড়ুন, দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিংয়ে নিউজিল্যান্ড , চাপে বাংলাদেশ২৩ বছর বয়সী এই পেসার সর্বশেষ বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন গত বছরের অক্টোবরে আবুধাবিতে। এরপর পিঠের ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। বিপিএলের পরপরই চোটে পড়ার কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেও দলে জায়গা হয়নি তার। তবে সুস্থ হয়ে ফেরায় শেষ ম্যাচে তাকে আবারও বিবেচনায় নিয়েছে দল।আরও পড়ুন, দুর্দান্ত প্রত্যাবর্তন: নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশতৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম-এ, যা শুরু হবে সকাল ১১টায়। বাংলাদেশের ঘোষিত দলে রয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরলেন তানজিম হাসান সাকিব