কুমিল্লায় ১৫ বছর বয়সী স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সুমন মিয়া নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া ঘটনার বিবরণ তুলে ধরেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা কাউন্টারে নামে তাজমিন। পরে নগরের রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় যাওয়ার জন্য সুমনের অটোরিকশা ভাড়া করে সে। ভাড়া নির্ধারণ করা হয়েছিল ৩০০ টাকা।পুলিশ জানায়, তাজমিনকে বাসায় পৌঁছে দেওয়ার পরিবর্তে সুমন তাঁকে অন্য পথে নিয়ে যান। আরও পড়ুন, ১৩ কোটি টাকা বরাদ্দ, তবু বেহাল কসবা-আখাউড়া সড়ক; দুর্ভোগে হাজারো মানুষপ্রায় দুই ঘণ্টা পর লালমাই উপজেলার জগৎপুর এলাকায় অটোরিকশা থামালে তাজমিন জায়গাটি চিনতে না পেরে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা এবং গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে সুমনের বিরুদ্ধে। পরে ধানক্ষেতে নিয়ে গিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশের দাবি, ঘটনার পর তাজমিনের আইফোন নিয়ে সুমন ঘটনাস্থল থেকে চলে যান। কাছাকাটা মসজিদের পাশের পুকুরে গোসল করার পর অন্য একটি ভাড়ায় চালিত অটোরিকশায় বাখরাবাদে যান। সেখানে একটি পুকুরপাড়ের জঙ্গলে ফোনটি লুকিয়ে রেখে পরে চট্টগ্রামে পালিয়ে যান বলে পুলিশের ভাষ্য।এর আগে বৃহস্পতিবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন জগৎপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা আব্দুল আলিম লালমাই থানায় হত্যা মামলা করেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।