মোহাম্মদপুরের আবাসিক ভবনে অগ্নিকান্ড
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।আরো পড়ুন , তারেক রহমানকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার বিজিবি মোতায়েন