দৈনিক সংবাদ দিগন্ত

‘স্ত্রী হত্যার’ মামলা তদন্তে চাঞ্চল্যকর তথ্য, মিলল না নিহত নারীর অস্তিত্ব

জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিতে স্ত্রী নিহত হওয়ার দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৪ জনের বিরুদ্ধে করা একটি মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে বলা হয়েছে, কথিত নিহত নারী ‘ফাতেমা’ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব কিংবা হত্যার ঘটনার সত্যতা পাওয়া যায়নি।আরও পড়ুন, সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারিঅনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪–এর প্রতিবেদনে বলা হয়, মো. সুমন নামে এক ব্যক্তি ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে এ মামলা দায়ের করেন। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৪ আগস্ট মোহাম্মদপুরে গুলিতে তার স্ত্রী ফাতেমা নিহত হন। তবে তদন্ত শেষে গত ২৭ এপ্রিল মোহাম্মদপুর থানার এসআই শাহাদাত হোসেন আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে মামলার সব আসামিকে অব্যাহতির সুপারিশ করেন। একইসঙ্গে বাদী সুমনের বিরুদ্ধেই মামলা করার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।আরও পড়ুন, কেরানীগঞ্জ কারাগারে মামলার আসামি ও বাদীর বিয়ে সম্পন্নমামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ ৮৪ জনকে আসামি করা হয়েছিল। তদন্তে পুলিশ জানতে পারে, মোহাম্মদপুর এলাকায় ওই সময় আন্দোলনে ২৩ জন নিহত হলেও কোনো নারী নিহত হওয়ার তথ্য নেই। এছাড়া ফাতেমার মৃত্যুসনদ, হাসপাতালের নথি কিংবা দাফনের কোনো প্রমাণও দিতে পারেননি বাদী।এজাহারে উল্লেখ করা হয়, ফাতেমাকে আশুলিয়ার ইয়ারপুর কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু কবরস্থান কর্তৃপক্ষ পুলিশকে জানায়, সেখানে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত কাউকে দাফন করা হয়নি।আরও পড়ুন, নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ৮ জুনতদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমন স্বীকার করেন যে তিনি ফাতেমাকে চেনেন না এবং তার মৃত্যুর বিষয়েও কিছু জানেন না। কিছু ব্যক্তির প্ররোচনা ও আর্থিক লোভে পড়ে তিনি মামলা করেছিলেন বলেও জানান। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি এখনও কারাগারে রয়েছেন। আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

‘স্ত্রী হত্যার’ মামলা তদন্তে চাঞ্চল্যকর তথ্য, মিলল না নিহত নারীর অস্তিত্ব