দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা-সিলেট রুটে বড় পরিবর্তনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা-সিলেট মহাসড়ক ও রেল যোগাযোগে বড় ধরনের উন্নয়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, এই রুটে সড়ক সংস্কারের পাশাপাশি রেলপথে ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার সিলেট সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা-সিলেট সড়কের অবস্থা এতটাই খারাপ যে যাতায়াতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়। বিভিন্ন স্থানে ভাঙাচোরা সড়কের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আশ্বাস দেন, জমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত এই প্রকল্পের কাজ শুরু করা হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যে তা শেষ করা সম্ভব হবে।তিনি আরও বলেন, শুধুমাত্র সড়ক নয়—রেলপথ উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। কারণ, সড়ক সম্প্রসারণ করলে যানবাহন বাড়ে, জমির ক্ষতি হয়; কিন্তু রেলপথ তুলনামূলক কম খরচে এবং পরিবেশবান্ধব। তাই ঢাকা-সিলেট আরো পড়ুন , আওয়ামী লীগের আমলে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে :মন্ত্রী আহমেদ আযম খানরেলপথে ডাবল লাইন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।এদিকে, সিলেটের জলাবদ্ধতা সমস্যা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটি শুধু সিলেট নয়, সারাদেশের সমস্যা। এ থেকে উত্তরণে নাগরিক সচেতনতার ওপর জোর দেন তিনি। বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য যত্রতত্র না ফেলার আহ্বান জানান।এর আগে সকালে চাঁদনী ঘাট এলাকায় সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।

ঢাকা-সিলেট রুটে বড় পরিবর্তনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান