দৈনিক সংবাদ দিগন্ত

ট্রাক ধাক্কায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১ জন নিহত

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে সড়ক দুর্ঘটনায় মো. শওকত  বেপারি (২৩) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ফেরিঘাটের আন্ডারপাসে এ ঘটনা ঘটে। নিহত ড্রাইভারের বাড়ি জাজিরা শরিয়তপুরের এবং আহত হেলপার ইমরানের (২৪) বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী ফেরিঘাটের আন্ডারপাসেউপর দাঁড়িয়ে থাকা । আরো পড়ুন , বরিশাল বিএনপি কর্মী হত্যার পর ডোবায় মিলল মরদেহবিকল ট্রাককে পেছন থেকে মালবোঝাই আরেকটি ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ড্রাইভার ও হেলপার মারাত্মক আহত হয় ও আটকা পড়ে। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার ড্রাইভার মো. শওকত বেপারিকে মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাক ধাক্কায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১ জন নিহত