দৈনিক সংবাদ দিগন্ত

বাউফলে ঢাকা–গামী বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১০

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক স্টাফ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের বাসটি অতিরিক্ত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।আর ও পড়ুন , প্রেমবিচ্ছেদে ৪৬০ ফুট টাওয়ারে উঠে যুবকের আত্মহত্যার হুমকি, সাড়ে ৪ ঘণ্টা পর উদ্ধারদুর্ঘটনায় ঘটনাস্থলেই বাসের এক স্টাফ নিহত হন। তার শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে অন্তত ১০ জন আহত হন।আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকি আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বাউফলে ঢাকা–গামী বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১০