সিরাজগঞ্জ রায়গঞ্জের নিমগাছী বাজারে পনের দিন হল ড্রেনের ময়লা পানিতে সয়লাব পোদ্দার পট্টি। গত ২৬/০১/২৬ তারিখ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রণজিৎ চন্দ্র মহন্তের দোকান থেকে পোদ্দার পট্টির শেষে হাফিজুরের স্টোর পর্যন্ত ড্রেন উপচে ময়লা পানিতে সয়লাব বাজার। দূর্গন্ধ ময়লা যুক্ত পানির কারণে হাটের ক্রেতা বিক্রেতা কম গেছে। ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রামকৃষ্ণ গুণ বলেন, পানি নিস্কাসনের জন্য দ্রুত ড্রেন নির্মান করা দরকার। লোহার দোকানদার বাদল দাস জানান, আমাদের বেচাকেনা কমে গেছে, ময়লা পানির কারণে কেউ এই পট্টিতে আসতে চায় না। এ দিকে ক্রেতা মনোয়ার হোসেন আক্ষেপ করে বলেন, হাটের ইজারাদারের পরিকল্পনার অভাবে আজ হাটের এ অবস্থা। আরও পড়ুন, দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানাছিপছিপে ময়লা পানির কারণে অধিকাংশ দোকানকে ক্রেতার সমাগম নেই। হাটের ইজারাদার আব্দুল কুদ্দুস সরকার বলেন, হাটের উন্নয়নের জন্য বরাদ্দ কৃত অর্থ থাকলেও কি কারণে উন্নয়ন হচ্ছে না তা আমার জানা নেই। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, হাটের ইজারামূল্যে ৩৩ লাখ ১২ হাজার টাকার ২৫ শতাংশ ৮ লাখ ২৮ হাজার টাকার একটি ড্রেন ও দুটি সিসি রাস্তার প্রকল্প জমা দেওয়া হয়েছে দরপত্র প্রক্রিয়াধীন।