দৈনিক সংবাদ দিগন্ত

সামাজিক মাধ্যমে প্রতারণা, ডেপুটি স্পিকারের নামে ভুয়া পেজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে Barrister Kayser Kamal Fan’s’ নামে একটি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ খোলাসহ কিছু ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপসমূহে বিভিন্ন ধরণের পোস্টের মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে।এরকম পেজ থেকে কোনো প্রকাশ না করতে অনুরোধ করা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সব ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপসমূহের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো প্রকার সম্পৃক্ততা নেই।আরো পড়ুন , এমপিদের জন্য বাসা বরাদ্দ ১০ এপ্রিলের মধ্যেতিনি এই ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপসমূহের কার্যক্রম সম্পর্কে অবগত নন এবং এর কোনো কর্মকাণ্ডের দায়ভার তিনি গ্রহণ করেন না।এতে আরো বলা হয়েছে, ডেপুটি স্পিকার শুধু তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যে কোনো ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ প্রতারণামূলক এবং উদ্দেশ্য প্রণোদিত।উল্লিখিত ফেইক ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপের পোস্টে বিভ্রান্ত না হতে এবং উক্ত ফেসবুক পেজ/ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে প্রতারণা, ডেপুটি স্পিকারের নামে ভুয়া পেজ