গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, অভ্যন্তরীণ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে বেশি অভিজ্ঞ, যা দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।আরও পড়ুন, অর্থ পাচারে নাইজেরিয়ার সাবেক মন্ত্রীর ৭৫ বছরের কারাদণ্ডবুধবার রাত সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা–শিমুলতলী আঞ্চলিক সড়কে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন—“ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই”।আরও পড়ুন, এসএসসি পরীক্ষায় উত্তরপত্র না দেখানোয় সহপাঠীর ঘুষিতে পরীক্ষার্থী আহতশিক্ষার্থীরা আরও বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানে অভ্যন্তরীণ বোঝাপড়া ও প্রশাসনিক অভিজ্ঞতা থাকা নেতৃত্ব প্রয়োজন। তাই বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ তাদের কাছে গ্রহণযোগ্য নয়।আরও পড়ুন, আবারও উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়এর আগে ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবি জানিয়েছিল। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে রাত ১১টার দিকে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।