দৈনিক সংবাদ দিগন্ত

এপিএসসিএলে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।আরও পড়ুন, ওয়েভ ফাউন্ডেশনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২২ এপ্রিলআগ্রহী প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বয়সসীমা নির্ধারণ করা হয়েছে— ১৬ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর। নিয়োগটি চুক্তিভিত্তিক হবে এবং নির্বাচিত প্রার্থীকে মাসিক বেতন হিসেবে ১ লাখ ৪৯ হাজার টাকা প্রদান করা হবে। পাশাপাশি বাসাভাড়া, দুটি উৎসব বোনাস ও বৈশাখী ভাতাসহ অন্যান্য সুবিধা থাকবে। আয়কর কোম্পানি বহন করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন, টেলিযোগাযোগ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিআবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পাঠাতে হবে চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আরডেন্ট (লেভেল–১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পল্টন, ঢাকা–১০০০ ঠিকানায়। কর্মস্থল হিসেবে ঢাকায় কাজ করার মানসিকতা থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞ ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে বিদ্যুৎ খাতের কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

এপিএসসিএলে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ