ধানমন্ডি থেকে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দুপুরে আদালতে তোলা হবে
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সোমবার রাত সাড়ে ৪টায় ধানমন্ডির ৮/এ রোড থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।আরো পড়ুন , পুলিশ সদর দপ্তর ও ডিএমপিতে দায়িত্বে পরিবর্তনঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা ও বনানী থানায় দুটি মামলা রয়েছে। তার কোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।সাবেক স্পিকারকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলার কথা থাকলেও, রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।