আফতাবনগরে ডিএনসির অভিযান, ৯ হাজার ৮০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০টি ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম শীষা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিএনসি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।ডিএনসি সূত্র জানায়, বুধবার রাতে ঢাকা মেট্রো কার্যালয় দক্ষিণের কোতয়ালী সার্কেলের একটি দল আফতাবনগরের সেক্টর-১ এলাকায় অভিযান পরিচালনা করে।আরও পড়ুন , মিরপুরে ঘুস কাণ্ডে দুই পুলিশ ‘ক্লোজড’, প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টায় প্রশাসনিক পদক্ষেপঅভিযানে ‘ব্যাচেলর হ্যাভেন’ নামের একটি ভবনের অষ্টম তলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ৯ হাজার ৮০০টি ইয়াবা, ২৫০ গ্রাম শীষা, একটি হুক্কা সেট, প্রায় ৯০০ গ্রাম কয়লা এবং তিনটি মোবাইল ফোন।গ্রেপ্তারকৃতরা হলেন মো. যুবরাজ, মো. সোহেল আরমান জুয়েল এবং মো. আব্দুর রাজ্জাক। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।ডিএনসি জানিয়েছে, প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া মাদকের সঙ্গে গ্রেপ্তারদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।