দৈনিক সংবাদ দিগন্ত

আলীকদমে ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভেওলা ম্রো পাড়ার সংপ্রং ম্রো (১৮) ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। আরও পড়ুন, মাদারগঞ্জে বজ্রপাতে প্রাণ হারালেন এনসিপির ছাত্রশক্তি নেতা মজনু মিয়া‎বুধবার (১৫ মে) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।আরও পড়ুন, গাজীপুর টঙ্গীতে শ্রমিক ও পুলিশ সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্র‎‎হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়। ‎আরও পড়ুন, বরেণ্য সাংবাদিক ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান ইন্তেকাল করেনকর্তব্যরত চিকিৎসকরা জানান, ডায়রিয়া ও হামজনিত জটিলতায় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তিনি মারা যান। ‎এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব নিয়ে স্থানীয়রা হতাশ। স্বাস্থ্য বিভাগ আক্রান্ত এলাকায় চিকিৎসা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আলীকদমে ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু