দৈনিক সংবাদ দিগন্ত

আইনশৃঙ্খলা শক্তিশালী করতে পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ অনুমোদন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএম অনুসরণ করে এসব যানবাহন কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।আরও পড়ুন , ব্যভিচার ও প্রতারণা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও স্ত্রী তামিমা খালাসসরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে এসব ডাবল কেবিন পিকআপ সরবরাহ করা হবে।কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম, অপরাধ দমন অভিযান, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং মাঠপর্যায়ের দ্রুত চলাচল নিশ্চিত করতে এসব যানবাহন ব্যবহৃত হবে।সরকারের আশা, নতুন এই যানবাহন যুক্ত হলে পুলিশের কার্যক্রম আরও দ্রুত, সমন্বিত ও কার্যকর হবে, বিশেষ করে মাঠপর্যায়ে অপারেশনাল সক্ষমতায় আসবে উল্লেখযোগ্য উন্নতি।

আইনশৃঙ্খলা শক্তিশালী করতে পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ অনুমোদন