চুয়াডাঙ্গায় জানাজা সম্পন্ন বিএনপি নেতার শেষ বিদায়
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু’র জানাজা সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় জীবননগর পৌর ঈদগাঁ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান,আরো পড়ুন , দুপচাঁচিয়া পৌরসভার কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক এনসিপিতে যোগদানসাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান, রেমিটেন্সযোদ্ধা সিআইপি সাহিদুজ্জামান টরিকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নেয়।বিএনপি নেতা মরহুম ডাবলুর মা ও ভাই (লন্ডনে অবস্থানরত) দেশে ফেরার পর আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।সোমবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুতে তুলে নেয় যৌথবাহিনী সদস্যরা। পরে তাদের হেফাজতে থাকা অবস্থায় গভীর রাতে মারা যান তিনি।