দৈনিক সংবাদ দিগন্ত

‘ডন ৩’ ছাড়তেই বিপাকে রণবীর

বলিউড অভিনেতা রণবীর সিংকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর পর এবার তাকে কার্যত বয়কটের ঘোষণা দিয়েছে ভারতের চলচ্চিত্রকর্মীদের একটি বড় সংগঠন।মুম্বাইভিত্তিক ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বা এফডব্লিউআইসিই জানিয়েছে, রণবীর সিং সংগঠনের সঙ্গে সরাসরি আলোচনা না করা পর্যন্ত তার সঙ্গে কোনো প্রকল্পে কাজ করবেন না তাদের সদস্যরা। সংগঠনটি ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের লাখো কর্মী ও কারিগরি সংগঠনের প্রতিনিধিত্ব করে।আরও পড়ুন, ‘তুমি ছাড়া আমার জীবনে ঈদ আসে না’, মায়ের কবর জিয়ারত শেষে শুভসংগঠনের সভাপতি বিএন তিওয়ারির ভাষ্য, ইন্ডাস্ট্রিকে একটি বার্তা দিতেই এই অবস্থান নেওয়া হয়েছে। তার দাবি, কোনো সুপারস্টার আইনের ঊর্ধ্বে নন। অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক অশোক দুবে বলেছেন, টেকনিশিয়ান থেকে স্পটবয়—কেউই রণবীর সিংয়ের সঙ্গে কাজ করবেন না।আরও পড়ুন, সিয়াম–বুবলীর ‘জংলি’ মুক্তি পেল আইস্ক্রিনেএই বিতর্কের কেন্দ্রে রয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’। ১৯৭৮ সালের কালজয়ী ‘ডন’ সিনেমার নতুন কিস্তিতে শাহরুখ খানের উত্তরসূরি হিসেবে ২০২৩ সালে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। সিনেমাটিকে নতুন প্রজন্মের ‘ডন’ হিসেবে প্রচারও করা হয়।তবে এফডব্লিউআইসিইর দাবি, বিদেশে শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সিনেমাটি ছেড়ে দেন রণবীর। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিচালক ফারহান আখতার ও প্রযোজনা প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। হোটেল বুকিং, লোকেশন প্রস্তুতি এবং শতাধিক কর্মীর সফর পরিকল্পনাসহ নানা খরচ ইতোমধ্যে সম্পন্ন হয়েছিল বলেও দাবি তাদের।আরও পড়ুন, নার্সের ভূমিকায় কঙ্গনা, প্রকাশ্যে ‘ভারত ভাগ্য বিধাতা’র ফার্স্ট লুকযদিও রণবীর সিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি পেশাদারভাবে সমাধান হওয়া উচিত। এক বিবৃতিতে অভিনেতার মুখপাত্র বলেন, চলচ্চিত্র অঙ্গন এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি রণবীরের যথেষ্ট সম্মান রয়েছে। সব ধরনের মতবিরোধ মর্যাদা ও পরিপক্বতার সঙ্গে সমাধান হওয়া উচিত বলেও উল্লেখ করা হয়। এদিকে আইনি বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এ ধরনের ‘নন-কোঅপারেশন’ নির্দেশ আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। তবে বিশ্লেষকদের মতে, শক্তিশালী এই সংগঠনের অবস্থান রণবীরের ভবিষ্যৎ প্রকল্পে সাময়িক প্রভাব ফেলতে পারে।

‘ডন ৩’ ছাড়তেই বিপাকে রণবীর