ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার ধারণা, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটতে পারে। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন তিনি।আয়ারল্যান্ডের ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যতটা সম্ভব যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে জটিল করে তোলার উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প বলেন, তাঁর মনে হচ্ছে খুব শিগগিরই যুদ্ধ শেষ হবে। এমনকি মধ্যবর্তী নির্বাচনের ঠিক পরেই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার কথাও জানান তিনি।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যতটা সম্ভব টিকে থাকার চেষ্টা করছে। তবে মানুষ বিষয়টি বুঝতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।যুদ্ধের অবসান হলে জ্বালানি তেলের বাজারেও বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন ট্রাম্প।আড়ও পড়ুন,মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে ১০ হাজার কর্মী যাবে শূন্য খরচে তাঁর দাবি, সংঘাত শেষ হলে তেলের দাম দ্রুত নিচের দিকে নেমে আসবে।তবে ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে এখনো নিশ্চিত কোনো সময়সীমা নেই। এর আগে ট্রাম্প প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন।বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকেই প্রভাবিত করছে না, এর প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুদ্ধ দীর্ঘায়িত হলে তেল সরবরাহ ও পরিবহনব্যবস্থায় ঝুঁকি বাড়তে পারে। আর সংঘাতের অবসান হলে সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং বাজারের ঝুঁকি কমার কারণে তেলের দাম কমার সম্ভাবনা তৈরি হতে পারে।তবে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে—ট্রাম্পের এই বক্তব্য এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতার ভিত্তিতে নয়। ফলে যুদ্ধ কবে এবং কীভাবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়েছে।