রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার পর মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহতরা ছিলেন রিকশাচালক ও তার আরোহী। স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছেন।আরো পড়ুন , খিলগাঁওয়ে শোকের ছায়া ঘর থেকেই মিলল মা ও সন্তানের মরদেহ আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রাত দুইটায় চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং যাত্রাবাড়ী থানাকে বিষয়টি জানানো হয়েছে।