দৈনিক সংবাদ দিগন্ত

ধলেশ্বরী নদীতে নৌ-দুর্ঘটনা, ১১ শ্রমিক নিরাপদে উদ্ধার

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে ধলেশ্বরী নদীতে ইটবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মুক্তারপুর সেতুর পশ্চিম পাশে প্রায় ৫০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ ও স্থানীয়রা।নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকা থেকে মুন্সীগঞ্জের দিকে আসছিল। পথে একটি যাত্রীবাহী লঞ্চ অতিক্রম করার সময় নদীতে সৃষ্ট ঢেউয়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যে পানিতে ডুবে যায়।আরো পড়ুন , কুষ্টিয়ার মিরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, স্কুল পিয়ন গ্রেফতারঘটনার খবর পেয়ে দ্রুত নৌ-পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অভিযান চালায়। এতে ট্রলারে থাকা সব শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এদিকে, দুর্ঘটনার পর নদীর দুই পাড়ে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সবাই জীবিত উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে।পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ধলেশ্বরী নদীতে নৌ-দুর্ঘটনা, ১১ শ্রমিক নিরাপদে উদ্ধার