আন্দামান সাগরে ট্রলারডুবি, ২৫০ জনের বেশি নিখোঁজ
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিকও রয়েছে। আরও পড়ুন, হজ সামনে রেখে মক্কায় প্রবেশে ই-পারমিট বাধ্যতামূলক করল সৌদি আরবমঙ্গলবার, জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একটি যৌথ বিবৃতিতে এই দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে।আরও পড়ুন, হরমুজ প্রণালিতে অবরোধ বিতর্ক, মার্কিন হুঁশিয়ারির মধ্যেও এগিয়ে গেল জাহাজট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে, আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ভারসাম্য হারিয়ে সমুদ্রে ডুবে যায়। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।