দৈনিক সংবাদ দিগন্ত

আদানির সঙ্গে চুক্তি সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে এই তথ্য জানিয়েছেন।এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত দেশে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।আরও পড়ুন, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদীয় অধিবেশন পুনরায় শুরুআবুল হাসনাত আব্দুল্লাহ'র অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান যুদ্ধের পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল বিক্রি হতে দেড় দিন লাগতো, সে পরিমাণ তেল এখন দুই ঘন্টায় বিক্রি হয়ে যায়। সেইজন্য মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে। লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না এটা ঠিক না পেট্রোল প্রতিদিন সরবরাহ করা হয়।’আরও পড়ুন, ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে প্রাণহানির আতঙ্কের প্রতিদিনের ঝুঁকি

আদানির সঙ্গে চুক্তি সংশোধন বিবেচনাধীন: বিদ্যুৎমন্ত্রী