দৈনিক সংবাদ দিগন্ত

টিপাইমুখ বাঁধ আমাদেরই তৈরি ‘দুর্যোগ’—সংসদ স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বরাক নদীর ওপর নির্মিত টিপাইমুখ বাঁধ বাংলাদেশ নিজেই এক ধরনের ‘দুর্যোগ’ তৈরি করেছে। তিনি বলেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের মণিপুরে প্রস্তাবিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা পরে বাংলাদেশের জন্য সম্ভাব্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।আরও পড়ুন, টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০-তে তারেক রহমানসংসদে প্রশ্নোত্তর পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। স্পিকারের ভাষায়, তিনি পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিষয়টি প্রত্যক্ষ করেছেন এবং তার মতে, এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের আগের অবস্থান ভবিষ্যতে পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে।আরও পড়ুন, সংসদে মোবাইল ব্যবহার নিয়ে ডেপুটি স্পিকারের অসন্তোষ২০০৩ সালে বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে ভারতের মণিপুরে বরাক নদীর ওপর টিপাইমুখ বাঁধ প্রকল্প শুরু হয়। তবে পরিবেশগত ক্ষতির আশঙ্কায় দীর্ঘদিন কাজ বন্ধ থাকলেও পরে আবারও নির্মাণ কার্যক্রম শুরু হয়। বরাক নদী বাংলাদেশে প্রবেশ করে সুরমা নদীর সঙ্গে মিলিত হয়ে সিলেট অঞ্চলের জীবনরেখা হিসেবে বিবেচিত। এদিকে বিভিন্ন সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে প্রকল্পটির সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হলেও এখনো এটি ঘিরে উদ্বেগ ও বিতর্ক রয়ে গেছে।

টিপাইমুখ বাঁধ আমাদেরই তৈরি ‘দুর্যোগ’—সংসদ স্পিকার