পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার থেকে ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে।রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে দুই ভাগে টিকিট বিক্রির সময় নির্ধারণ করা হয়েছে।আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একইদিন দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।ঈদ উপলক্ষে রেলওয়ে মোট পাঁচ দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। এর আগে ২৩ মে’র টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে গত ১৩ মে।পরবর্তী সূচি অনুযায়ী, ২৫ মে’র টিকিট বিক্রি হবে ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।আরও পড়ুন , ২০২৬ সালে নতুন বেতন কাঠামো প্রশাসনে নবম পে স্কেল নিয়ে তৎপরতাফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিনই ৩১ মে’র টিকিট পাওয়া যাবে। এরপর ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রি হবে।রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে অগ্রিম টিকিট রিফান্ডযোগ্য নয়।এছাড়া যাত্রার দিনে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।আরও পড়ুন , দুপুর ১টার মধ্যে ঝড়ের আশঙ্কা, ১০ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা