বিএনপি প্রার্থীর প্রচারণায় টাকা বিতরণ রাতের অভিযানে আটক ৬
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।(২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন— আবদুল হামিদ (৭৫), মো. তানভীর (৪২), গোলাম রাব্বী (২৩), মেহেদী হাসান (৪০), মো. শামসুদ্দিন (৭৪) ও গোলাম শহীদ (৫০)।অভিযানকালে তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, ২৫ হাজার টাকা, আরো পড়ুন , চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতিএকটি হিসাবের খাতা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। জব্দকৃত হিসাবের খাতায় বিভিন্ন মহল্লায় কবে, কোথায় এবং কত টাকা বিতরণ করা হয়েছে কিংবা করা হবে— এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভোটারদের মধ্যে টাকা বিতরণের গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সোমবার গভীর রাতে বগাজান এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়। সেখানে প্রায় ৩০ জনের একটি দল থাকলেও অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক সাতজনের মধ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মায়ের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।