লালমনিরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।আরও পড়ুন, জিএমপির দুই উপ-পুলিশ কমিশনারকে বদলিজনিত বিদায় সংবর্ধনাস্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ফকিরের তকেয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার পর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।