দৈনিক সংবাদ দিগন্ত

মধুভাতের স্বাদে মুগ্ধ জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার আলোচনায় এসেছেন অভিনয় নয়, বরং চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’ খাওয়ার একটি ভিডিওকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে, আর তাতেই শুরু হয় ব্যাপক আলোচনা।আরও পড়ুন, “আগে ক্ষ্যাত ছিল, এখন স্টাইলিশ”, শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিষ্টি জান্নাতেরভিডিওতে দেখা যায়, সবুজ রঙের পোশাকে টেবিলের সামনে বসে আছেন জয়া আহসান। তার সামনে মাটির পাত্রে পরিবেশন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। খাবারটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, অনেকদিন ধরে নাম শুনলেও এবারই প্রথম এই বিশেষ খাবারের স্বাদ নিচ্ছেন।আরও পড়ুন, সিনেমা দেখতে নয়, অভিজ্ঞতা ভাগ করতেই প্রেক্ষাগৃহে দর্শক-তারকা মিলনমধুভাত সম্পর্কে জয়া বলেন, এটি এক ধরনের ফারমেন্টেড বা প্রক্রিয়াজাত মিষ্টি ভাত, যা পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ, মধুসহ বিভিন্ন উপকরণ দিয়ে প্রস্তুত করা হয়। ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ ও উপস্থাপনা তাকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি। ভিডিওতে আরও দেখা যায়, বড় একটি কাঠের চামচ দিয়ে মাটির পাত্র থেকে মধুভাত তুলে নারকেলের খোলের তৈরি একটি ছোট বাটিতে নেন জয়া। এরপর হাত দিয়ে খাবারটি মুখে তুলে স্বাদ গ্রহণ করেন এবং সন্তুষ্টি প্রকাশ করে এর প্রশংসা করেন।আরও পড়ুন, এবার কসবায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধ করল প্রশাসনভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে জমে ওঠে আলোচনা। অনেকেই চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী খাবারের বিশেষত্ব তুলে ধরেছেন। একজন মন্তব্য করেন, “চট্টগ্রামের ট্র্যাডিশনাল খাবার এই মধুভাত, খেলে একটু ঘুম ঘুম ভাব হতে পারে।” আবার কেউ কেউ জয়ার পোশাকের রঙের সঙ্গে পরিবেশের সামঞ্জস্যেরও প্রশংসা করেছেন। সব মিলিয়ে, প্রথমবার মধুভাতের স্বাদ নেওয়া জয়া আহসানের এই ভিডিও শুধু ভক্তদেরই নয়, নতুন করে আলোচনায় নিয়ে এসেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবারকেও।

মধুভাতের স্বাদে মুগ্ধ জয়া আহসান