জ্বালানি তেলের দাম সমন্বয়ে পাম্প মালিক সমিতির সমর্থন
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম সমন্বয়কে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ একটি বাস্তবসম্মত পদক্ষেপ।তিনি মনে করেন, এই সিদ্ধান্তের ফলে বাজারে তেলের কৃত্রিম সংকট ও মজুদ প্রবণতা কমে আসবে। পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মীর আহসান উদ্দিন পারভেজ আরও বলেন, এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং সাপ্লাই চেইন আরও শক্তিশালী হবে।আরও পড়ুন, এসএসসিতে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ডতিনি সরকারের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতেও জ্বালানি খাতে এমন বাস্তবসম্মত সিদ্ধান্ত অব্যাহত রাখা উচিত, যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে। এর আগে শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে।আরও পড়ুন, দুই মাসেই সরকারের অগ্রগতি প্রশংসিত হচ্ছে দেশে-বিদেশে : মাহদী আমিননতুন দরে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বিভিন্ন জ্বালানি পণ্যে লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি পেয়েছে।