দৈনিক সংবাদ দিগন্ত

জ্বালানির দাম নিয়ন্ত্রণে জরুরি মজুতের তেল ছাড়ছে জি৭

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জরুরি মজুত থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে চার মাসে প্রায় ১০ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির শুরুতেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহ করা হবে।জি৭-এর এই সিদ্ধান্তে স্বল্পমেয়াদে তেল ও বিশেষ করে ডিজেলের দাম কিছুটা কমতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে যুদ্ধ ও সরবরাহ সংকটের মতো মূল কারণগুলো বহাল থাকায় দীর্ঘমেয়াদে বাজার স্থিতিশীল করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন হতে পারে।আরও  পড়ুন,  জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে বিশ্বব্যাংকবিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার পেছনে মধ্যপ্রাচ্য ও ইউরোপের চলমান সংঘাতকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে। একই সময়ে ইউক্রেনের হামলায় রাশিয়ার বিভিন্ন তেল স্থাপনা ও শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় ডিজেল সরবরাহেও চাপ তৈরি হয়েছে। চীনও ডিজেল রফতানি কমিয়ে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।যুক্তরাষ্ট্রে ডিজেলের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। গত শুক্রবার দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়, যা এক মাস আগে ছিল ৫ দশমিক ৬১ ডলার।ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সভাপতিত্বে জি৭ নেতাদের ভিডিও বৈঠকের পর জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্ত জানানো হয়। আইইএর মাধ্যমে সমন্বিতভাবে চার মাস ধরে তেল বাজারে সরবরাহ করা হবে। প্রয়োজন হলে আরও ডিজেল মজুত ছাড়ার বিষয়েও আলোচনা হবে।

জ্বালানির দাম নিয়ন্ত্রণে জরুরি মজুতের তেল ছাড়ছে জি৭