দৈনিক সংবাদ দিগন্ত

দেশজুড়ে শিক্ষক নিয়োগে বড় ঘোষণা, শূন্যপদ পূরণে অগ্রাধিকার

দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট নিরসনে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।রবিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ শনাক্ত করা হয়েছে। এসব পদ পূরণের লক্ষ্যে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে।তিনি আরও জানান, শিক্ষক সংকট নিরসনকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্যপদের তালিকা প্রক্রিয়াকরণ শেষে তা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে পাঠানো হয়েছে।মন্ত্রী বলেন, এনটিআরসিএর মাধ্যমে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে ৫৩ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।শিক্ষামন্ত্রী আরও জানান, রংপুর-৪ এলাকার শূন্যপদসহ সারাদেশের পদগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শিক্ষক শূন্যপদ পূরণের লক্ষ্যে শিগগিরই নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী জানান, ই-রেজিস্ট্রেশনের মাধ্যমে দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ শনাক্ত করা আরো পড়ুন , বিআরটি প্রকল্প বাস্তবায়নে নতুন দিকনির্দেশনা নিয়ে আলোচনাহয়েছে। এসব পদ পূরণে দ্রুত নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে।তিনি বলেন, সরকার শিক্ষক সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্যপদের তালিকা প্রস্তুত করে পিএসসিতে পাঠানোর কার্যক্রমও চলমান।এনটিআরসিএর মাধ্যমে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন ধাপে ৫৩ হাজার ৩৪০ জন শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।মন্ত্রী আরও জানান, দেশের বিভিন্ন এলাকার শূন্যপদগুলো ধাপে ধাপে পূরণ করা হবে এবং নিয়োগ প্রক্রিয়া শেষ হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে।

দেশজুড়ে শিক্ষক নিয়োগে বড় ঘোষণা, শূন্যপদ পূরণে অগ্রাধিকার