মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার স্বস্তিতে ফুলবাড়িয়া
জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে বাস্তবায়নাধীন দবরসস্তা-মলঙ্গী খাল খনন ও পুনঃখনন প্রকল্পের কাজ চলমান রয়েছে।অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুই কোটি ৫২ হাজার সাতশো পচাতোর (২,৫৭,৫২,৭৭৫) টাকা বরাদ্দে ১০ কিলোমিটার দীর্ঘ মলঙ্গী খাল খনন ও পুনঃখননের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগও হয়েছে। গত ১৮ এপ্রিল প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ সফলভাবে এগিয়ে চলছে।আরও পড়ুন, ক্লাবের দোকান অবৈধ দখলের অভিযোগ, খালি করতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আল্টিমেটামপ্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজ শুরুর পর থেকে ধারাবাহিকভাবে খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে খালের উল্লেখযোগ্য অংশের খননকাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খননকাজ শেষ হয়েছে এবং বাকি অংশের কাজও চলমান রয়েছে।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের বিভিন্ন স্থানে পানি থাকলেও খননকাজ বন্ধ নেই। খননযন্ত্র ও শ্রমিকদের সমন্বয়ে একযোগে কাজ পরিচালনা করা হচ্ছে। প্রকল্প এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় স্থানীয় শ্রমজীবী মানুষের অংশগ্রহণও লক্ষ্য করা গেছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা হারানোর কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হতো। খননকাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে